শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিশেষ: মিথিলা বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে : সারজিস আলম বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত সাবেক এমপি সনি ও মেয়র মঞ্জুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল আদ-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল ইলন মাস্ককে ‘ব্যাঙ’, ‘শিম্পাঞ্জি’ বলে আক্রমণ মার্কিন গায়িকার মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

ইলন মাস্ককে ‘ব্যাঙ’, ‘শিম্পাঞ্জি’ বলে আক্রমণ মার্কিন গায়িকার

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ককে তীব্র ভাষায় আক্রমণ করে আলোচনায় এসেছেন মার্কিন পপ তারকা দোজা ক্যাট। প্ল্যাটফর্মটিতে সরাসরি ভয়েস নোট শেয়ার করার মাধ্যম ‘অডিও পোস্ট ফিচার’ ফিরিয়ে আনার দাবি জানাতে গিয়ে এই ধনকুবেরের উদ্দেশ্যে এমন আপত্তিকর মন্তব্য করেন তিনি।

সেই গায়িকার একটি পোস্ট-এ দেখা যায়, দোজা ক্যাট ইলন মাস্ককে অডিও ফিচারটি ফিরিয়ে আনার দাবি জানানোর পাশাপাশি তার অবয়ব নিয়ে নানা কটুক্তিমূলক, আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেছেন। ইলন মাস্ককে উদ্দেশ্য করে ‘ব্যাঙের মতো দেখতে’ এবং স্টার ওয়ার্স চলচ্চিত্রের কাল্পনিক প্রাণী ’ইওক’-এর সাথে তুলনা করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।

এক পোস্টে ডোজা ক্যাট লেখেন, হেই ইলন, যদি তুমি এটি দেখে থাকো, তবে দয়া করে অডিও পোস্ট ফিচারটি এখানে ফিরিয়ে আনো। ধন্যবাদ, তুমি ব্যাঙের মতো দেখতে…। তোমাকে দেখতে বালু খাওয়া মানুষের মতো লাগে।

প্রাথমিকভাবে ডোজা ক্যাট তার পোস্টে ইলন মাস্ককে সঠিকভাবে ট্যাগ না করায় এক অনুসারী বিষয়টি ধরিয়ে দেন। এরপর তিনি ইলন মাস্ককে ট্যাগ করে পুনরায় পোস্ট করেন এবং প্রায় একই কথা লেখেন। দ্বিতীয় দফায় তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে মাস্ককে ‘ঘাড়হীন শিম্পাঞ্জি’ বলে অভিহিত করেন।

যদিও পোস্টের শেষে তিনি লেখেন, কাউকে আঘাত করতে চাননি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইলন মাস্কের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা জবাব পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD