শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

সিরাজগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

সিরাজগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা শহরের মুক্তির সোপান চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষ্যে মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক সজিব সরকার, সিনিয়র মুখ্য সংগঠক সচিব সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবাইর আল ইসলাম সেজান।

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, বাণিজ্য মেলার নিরাপত্তার বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। প্রতিটি দোকানদারকে অনুরোধ করা হয়েছে, তারা যেনো বেশি দাম না রাখেন।

তিনি আরও বলেন, আশা করছি সময় যত গড়াবে, এবারের বাণিজ্য মেলা আরও জনপ্রিয় হয়ে উঠবে। আমাদের মা-বোনদের যাতে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না ঘটে সে বিষয়ে দৃষ্টি রাখা হবে সবসময়।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম হোসেন।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় বিভিন্ন শিল্প পণ্যের স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি টিকিটের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলার প্রথম দিন উপলক্ষ্য টিকিট ছাড়ায় সকল শ্রেণি-পেশার মানুষের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD