শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্টে ভাঙচুর-অগ্নিসংযোগ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ ভাঙচুর করেছে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর এলাকায় অবস্থিত রিসোর্টটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিত্যক্ত বাসায় অগ্নিসংযোগ ও দিনভর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর রাতে অবশিষ্টাংশ এক্সকাভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গত ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই দিন সন্ধ্যায় আবদুল হামিদের বাসায় লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিঠামইন বাজার থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টে ছুটে আসেন। পরে রিসোর্টের গেট ভেঙে প্রবেশ করে প্রথমে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করেন তারা।এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের নেতারা বলেন, গত জুলাই-আগস্ট হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার পর তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। জনরোষে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গিয়েও খুনি হাসিনা দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে। তাই কিশোরগঞ্জে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হবে না। খুনি হাসিনার কোনো স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে দেখতে চায় না দেশের মানুষ। এই জন্যই বিক্ষুব্ধ জনতা ফ্যাসিস্টদের আঁতুড়ঘর ভেঙে দিচ্ছে।  মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রিসোর্টে আগুন ও ভাঙচুরের ঘটনা শুনেছি। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD