বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
বিনোদন ডেস্ক
প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ ছবি দিয়ে পর্দায় ফিরেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। দুজনের জন্য ভক্তদের ভালোবাসা যে এখনও একবিন্দুও কমেনি, সেটাই দেখা মিলেছে সিনেমা মুক্তির পর।
যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় এই সময় ‘ধূমকেতু’ হলে কি তিনি শুভশ্রীকে বেছে নিতেন নায়িকা হিসেবে? জবাবে দেব জানান, এখন আর সেই ইনোসেন্সটা নেই। দুই সন্তানের মা তিনি। গল্পে রূপার মধ্যে যে ইনোসেন্স দরকার তার জন্য এই চরিত্রে না ভাবলেও অন্য চরিত্রে নিশ্চয়ই ভাবতেন।
এমনকী দেব একথাও বলেন, তিনি ‘ধূমকেতু ২’ হোক চান না, কারণ এই চরিত্র এবং এই ছবিদের আর নতুন করে করে সৃষ্টি করা যাবে না।
তবে পরবর্তী এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, এই কথাটি তার কাছে খুব অপমানজনক লেগেছে। এমনকী দেবের সঙ্গে আর ছবি করবেন কিনা এই প্রশ্নের উত্তরে শুভশ্রী জানান, দুই সন্তানের মা হয়ে গেছেন তিনি, আগের মত ইনোসেন্স নেই, কীভাবে করবেন?
শুভশ্রীর সেই বক্তব্যের পর এবার আবারও মুখ খুলেছেন দেব। তিনি বলেন, ‘আমার মনে হয় শুভশ্রী ভালোবাসা থেকেই এই কথাগুলো বলেছে, ভালোবাসা থাকলেই অভিমান হয়। তবে চরিত্রের বিষয়ে আমি শুধু শুভশ্রীকে নিয়ে বলিনি,আমার কথাও বলেছি। আমি সব সময় কোয়েল এবং ওর কথা বলি, যে সন্তান এবং সংসার সামলে তারা কী সুন্দর ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে, কতজন পারেন এমন।
Leave a Reply