মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শাশ্বতকে ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ অভিনেত্রীর

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’। প্রথম থেকেই এই ছবি নিয়ে দর্শকের মাঝে আগ্রহ বেশ। তবে ছবির অন্যতম অভিনেতা শাশ্বত চ্যাটার্জির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে; কিন্তু নিয়ে জবাব দেননি কোনো অভিনেতা। এবার এই সিনেমার পরিচালকের স্ত্রী ও অভিনেত্রী পল্লবী যোশীর নিশানায় পড়ে গেলেন শাশ্বত।

‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবি নিয়ে চর্চার মাঝে শাশ্বত জানিয়েছিলেন, তিনি চিত্রনাট্যের বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন না। এতেই শাশ্বতের ওপর ক্ষোভ প্রকাশ করেন পল্লবী। বলেছিলেন, তিনি ভয় পেয়েছেন। এবার এক ধাপ এগিয়ে পরিচালক-পত্নীর মন্তব্য, ‘শাশ্বত চ্যাটার্জি মিথ্যাবাদী। কোনো চাপ আছে তার ওপর। সেই জন্যই ছবির থেকে দূরত্ব বজায় রাখছেন।’

পল্লবীর অভিযোগ, শাশ্বত পুরো চিত্রনাট্যই জানতেন। শুধু নামের অদল-বদল নিয়ে অবগত ছিলেন না। পল্লবীর কটাক্ষ, ‘একটু পুরুষমানুষ হয়ে উঠুন। আর আমাদের ছবিটা নিয়ে কুকথা বলা বন্ধ করুন।’

এর আগে শাশ্বত চ্যাটার্জির একটি নেপথ্য দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আনেন পরিচালক। সেখানে অভিনেতাকে পরিচালকের ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। এছাড়াও ছবির চিত্রনাট্য যে পর্যাপ্ত ইতিহাস ঘেঁটে বানানো সেটাও ওই ভিডিওতে জানান শাশ্বত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD