শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শাকিব-বুবলীর ‘কোয়ালিটি টাইমে’ রুমে প্রবেশ নিয়ে মুখ খুললেন অপু

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবমন বুবলী মন্তব্য করেন- চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি তার। ছেলে শেহজাদ খান বীরের বাবার সঙ্গে প্রায়ই দেখা হয়। একসঙ্গে সময়ও কাটান দুজনে।ওই একই সাক্ষাৎকারে বুবলী আরও বলেন, শাকিবের বাড়িতে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গেও দেখা হয়। দেখা হলে, অপু বিশ্বাসকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি। বুবলীর ওই সাক্ষাৎকারে ‘বিরক্ত’ হন শাকিব। একইসঙ্গে অভিমান করেন অপু বিশ্বাসও। এরপর এই ঈদে আরও একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে একটি অংশে ফের শাকিব-অপুকে নিয়ে মন্তব্য করেন বুবলী।যেখানে তিনি বলেন, ‘সন্তান বীর ও তার বাবাকে নিয়ে যখন আমি রুমে সময় কাটাই তখন সেখানে আব্রাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাসও এসেছেন।বুবলীর পরপর কয়েকটি সাক্ষাৎকারে শাকিব ও তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে এবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।শুরুতেই শাকিব খানের সঙ্গে বুবলীর ‘কোয়ালিটি টাইমে’ রুমে প্রবেশ মন্তব্যের জবাব দিয়েছেন এই নায়িকা। সেদিন কি ঘটেছিল, সেটাই স্পষ্ট করেছেন তিনি।অপু বিশ্বাস বলেন, ‘মূলত সেদিন আমার শ্বশুর-শাশুড়ি, ননদ ও শাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল। যেহেতু এবারের রোজায় শাকিব ঢাকায় ছিলেন, তো সেভাবেই সকল আয়োজন করা হয়েছিল। ইফতারের পরে যতদূর মনে পড়ে, সন্ধ্যা ৭টার দিকে খাবার খাবে বলে শাকিব তার অফিস থেকে ফোনকলে আমাকে জানায়। আমি এর ৩০-৪০ মিনিট পর যখন শাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই, তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো বাবার কাছে এসেছে। কারণ দরজা খুলতেই দেখি বুবলীর মেকআপম্যান/কেয়ারটেকারকে। যে সব সময় শেহজাদের দেখাশোনা করে।অপু বলেন, ‘এরপর খাবারটা নিয়ে শাকিবের অফিসে গিয়েই দেখি শেহজাদের সাথে তিনিও (বুবলী) অফিসে এসেছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল। কিন্তু এটা বুবলী ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন। সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি। তিনি এসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না।ঘটনার বর্ণনা দিয়ে এই নায়িকা আরও বলেন, ‘অফিস ফ্লোরের দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি- শেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলী একটা চেয়ার বসে আছেন। আর শাকিব খান ঘুমিয়ে আছেন। তাদের সঙ্গে ওই অফিসে তখন শাকিব খানের দু’জন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন। এটাকে তিনি কেন কোয়ালিটি টাইম বলেছেন জানি না। বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন, না অন্যকে ছোট করার চেষ্টা করছেন-আমি জানি না।বুবলীকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস বলেন, ‘উনি বারবার একই কথা বলছেন- আমরা একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। শেহজাদের উপস্থিতিতে তার এই কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না। এসবই মিথ্যা। তিনি কিভাবে বলতে পারেন- শেহজাদ তাদের (শাকিব-বুবলী) স্পেস দেয়। কি অদ্ভূত! সেই ছোট্ট বাচ্চা কিভাবে বুঝে নেয়, তার বাবা-মা একসঙ্গে সময় কাটাচ্ছে? আমি শুধু এটুকুই বলবো আল্লাহ যেন উনাকে হেদায়েত দান করেন। আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে-এই সময়ে এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে।এর আগে সাক্ষাৎকারে বুবলী বলেছেন, ‘শাকিব খানের বাসায় আমাদের (অপু বিশ্বাস ও জয়) একসঙ্গে দেখা হয়। অনেক সময় হয় কি, আমরা একই অনুষ্ঠানে হাজির হয়েছি, সেখানে দেখা হয়। আমাদের দেখা হলে সেখানকার পরিবেশটা খুব স্বাভাবিক থাকে। শাকিব খুব পজেটিভ থাকে। বিশেষ করে জয় ও শেহজাদ খান বীরের ঘনিষ্ঠ মুহূর্তগুলোতে সে পাশে থাকে।অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে বড় ভাই হিসেবেই শেহজাদ খান বীর চেনেন মন্তব্য করে বুবলী বলেন, ‘তারা দুজনেই ভাই হিসেবে নিজেদেরকে চেনে। আমি বীরকে সবসময় বলি, জয়কে সালাম দিতে। তাদের বাবা শাকিব খানও দুজনকে শিখিয়ে দেয়, ছোট ভাইকে আদর করো। বড়কে সম্মান করো। সবাই মিলেই বাচ্চাদের নিয়ে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD