বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন।

শাকিবের প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘একদমই না। আসলে এটা বলা বা প্রশ্ন করাটাই ভুল। একদমই না। উনি আমাদের অনেক বড়মাপের একজন অভিনেতা। উনাকে সম্মান এবং উনার অবস্থানটা অনেক উর্ধ্বে। আমি বলব চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক।’

ট্রল ও ভাইরাল হওয়ার পেছনের কারণ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হওয়া ট্রল প্রসঙ্গে অপুর ভাষ্য, ‘যারা অনেক বড় মাপের মানুষ, তাদেরকে নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়।’

‘তাদের ড্রেস বিকৃতি করে, চেহারা বিকৃতি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। যাদের ফেস বেশি পরিচিতি, তাদেরকে নিয়ে কনটেন্ট তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমাকে করে।’

নিজের সরলতা নিয়ে অপু বিশ্বাসের দাবি, ‘মিথ্যা তো বলতে জানি না, তাই যা বলি আমার মনে হয় ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন, প্রায় মানুষই জানেন অপু বিশ্বাস অনেক সহজ-সরল এবং খোলাখাতা। যখন যেটা আমার কাছে বার্তা আসে আমি আপনাদের বলে দেই। কে কোত্থেকে কী শিখেছে বা না শিখেছে, এ তো আমার জানার বিষয় নয়।’

ফিতা কাটা বা শোরুম উদ্বোধন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই তো সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে, তারা কিন্তু আসলে এনগেজ করে। একটা ওপেনিংয়ের মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD