শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

মাগুরার পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

মাগুরার শালিখায় একটি স্কুলের এডহক কমিটি গঠন ও পূর্ব বিরোধের জেরে মিজানুর রহমান নামের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ছান্দাড়া বাজারে সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হামলায় আহত মিজানুর রহমান শালিখা উপজেলার ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছান্দাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিট গত ২৭ মার্চ গঠন করা হয়। স্কুলের কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য নিয়ে রবিউল নামের এক পল্লী চিকিৎসকের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাম হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হামলার বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, স্থানীয় ছান্দাড়া বাজার থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি। পরে তারা আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া শুক্রবার বিকেলে ঢাকা পোস্টকে বলেন, হামলার ঘটনাটি স্কুল কমিটি গঠন ও পূর্ব বিরোধ নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD