বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মরে গেলেও দুঃখ থাকবে না : আমির খান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা আমির খান মানেই কোনো না কোনো বড় চমক। তার আসন্ন ছবি ‘সিতারে জামিন পার’ মুক্তির জন্যও দর্শকরা অপেক্ষা করছেন। এরই মধ্যে আমির তার স্বপ্নের সিনেমা ‘মহাভারত’-এর কাজ শুরু করার পরিকল্পনা করছেন।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই সিনেমাই নাকি তার ক্যারিয়ারের শেষ ছবি হতে পারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘মহাভারত’ এমন একটি গল্প যা তিনি সবসময় জীবন্ত করে তুলতে চেয়েছিলেন।

আমিরের কথায়, ‘এই সিনেমার প্রতিটি স্তরে আলাদা আবেগ রয়েছে দর্শকের।’ একইসঙ্গে আমিরের বিশ্বাস ‘মহাভারত’-এ মন ছুঁয়ে যাওয়ার মতো সব রকমের উপকরণ রয়েছে।

তিনি আরও বলেন, ‘হয়তো এটা করার পর আমার মনে হবে যে আমার আর কিছুই করার নেই। এর পরে আমি আর কিছুই করতে পারব না। কারণ, এই ছবির বিষয়বস্তু এইরকমই হতে চলেছে। তাই এটা করার পর হয়তো মরে গেলেও দুঃখ থাকবে না। হয়তো এর পরে আমার মনে হবে আর কিছু করার প্রয়োজন নেই।’অভিনেতার ভাষ্যে, ‘যাকে যে চরিত্রের জন্য উপযুক্ত মনে হবে, সেটা ভেবে দেখতে হবে।’ এর আগেও বহুবার আমির ‘মহাভারত’-এর কথা উল্লেখ করেছিলেন। কারণ, তার কাছে এটা শুধুই একটি সিনেমা নয়, জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সমাজের একটি অধ্যায় বলা চলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD