বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভোটের প্রচারে নেমে বিপাকে দেব, ভেঙে পড়ল মঞ্চ

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে জোর কদমে প্রচারে ব্যস্ত অভিনেতা দেব। প্রায় প্রতিদিনই ঘাটালে কেন্দ্রের নানা এলাকায় জনসংযোগে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থী। দেবকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ঘাটালবাসীও। আর উচ্ছ্বাসের চাপেই এবার বিপাকে পড়লেন দেব।বুধবার রাত আটটার দিকে ঘাটালের ঝাউতলায় পথসভা করেন ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব। সে জন্য তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। কিন্তু দেব মঞ্চে উঠতেই লোক বাড়তে থাকে। দেবকে কাছ থেকে দেখতে অনেক মানুষ মঞ্চে উঠে পড়েন। তখনই ভার সামলাতে না পেরে ভেঙে পড়ে অস্থায়ী মঞ্চটি। দেব বেসামাল হতেই তাকে ধরে নেন তারকার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা।ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।প্রচারে নেমে নজর কাড়ছেন দেব। সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন মমতা ব্যানার্জির ‘গুড বয়’। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে! অনেকের মতে, ‘ভোটের জন্যই এটা পাবলিক স্টান্ট দেবের।’কারও মন্তব্য, ‘এখন প্রচারের স্বার্থে অনেক কিছুই করতে দেখা যাবে তারকাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD