শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো’

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আরও একটি বছর পূর্ণ করলেন এই গ্ল্যামার কন্যা। আজ ৪ জানুয়ারি মিম ও সনি পোদ্দারের বিবাহবার্ষিকী। ছুটির আমেজে থাকা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি।যেখানে ধরা দিয়েছেন ভিন্ন এক লুকে। শেয়ার করা ছবিতে দেখা যায়, মিমের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন। অন্যদিকে তার জীবনসঙ্গী সনি পোদ্দার বেছে নিয়েছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্ট।ছবির ক্যাপশনে মিম তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহ বার্ষিকী।’ অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও বেশ সফল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD