বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

‘ভয় যেন এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়’

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউডের ‘আইটেম কুইন’ তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। এর আগে ‘আজ কি রাত’ কিংবা ‘কাবালা’র মতো গানে তামান্নার নাচ দেখে দর্শক তাকে আইটেম গানের অঘোষিত রানি হিসেবে মেনে নিয়েছেন। তবে শুধু নাচেই নয়, দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউডের ‘লাস্ট স্টোরিজ ২’-এও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্নার সাহসী অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তামান্না দাবি করেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি।

অভিনেত্রী বলেন, ‘পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি। যা করেছি, তা অত্যন্ত সামান্য।’ কিন্তু এটা কি তামান্নার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রেখেছেন। তামান্নার মতে, বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছেন, তাই সবকিছুই খুব ভেবেচিন্তে করতে হয়।

তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে কোনো ভয় বা দ্বিধা যেন আমার এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক।’ তার মতে, গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা পরিবর্তন হওয়াটাকেও ইতিবাচক হিসেবে দেখেন তিনি।উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি তামান্না যে বর্তমানে নাচের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন, তাও এখন টক অফ দ্য টাউন। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নাচের জন্য তিনি নিয়েছিলেন ৬ কোটি টাকা!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD