শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

বিয়ের আসরে হঠাৎ হাজির জাস্টিন বিবার, চমকে উঠলেন কনে!

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

পপ-তারকা জাস্টিন বিবার হঠাৎই যোগ দিয়েছেন ভারতীয় বিয়েতে। লস অ্যাঞ্জেলেসে জমজমাট একটি বিয়ের অনুষ্ঠানে জাস্টিনকে দেখে অবাক হয়েছেন কনে নিজেও।

সুন্দর এই মুহূর্তটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধুই কি সকলকে চমকে দিয়েছেন গায়ক? নাহ, বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে কনে এবং তার বন্ধুদের সঙ্গে জমিয়ে ছবি তুলেছেন তিনি।

যদিও আকস্মিক এই ঘটনায় নতুন কনে ভেবে উঠতে পারছিলেন না ঠিক কী হচ্ছে। জাস্টিন বিবারকে চোখের সামনে দেখে তিনি যেন স্তম্ভিত। এরপরই সামলে নেন নিজেকে।

ভাইরাল পোস্টে জাস্টিনকে দেখা গেছে কনের সঙ্গে খোশমেজাজে গল্প করতে। বছর ৩০-এর এই গায়ক আচমকা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে তুলেছেন।

জাস্টিনের হঠাৎই বিয়ের অনুষ্ঠানে আগমনের সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জাস্টিন বিবার তার বিয়েতে এক কনেকে অবাক করে দিয়েছেন।’

অন্যদিকে পুরো ঘটনা নিয়ে বিয়ের কনে লিখেছেন, ‘এরপরে আমি আর বিয়ে করব কী করে জানি না।’

জাস্টিনকে এভাবে বিয়ের অনুষ্ঠানে দেখে এক ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত।’ কেউ লিখেছেন, ‘আপনি খুব ভাগ্যবান, অন্যতম সেরা চমক এই বিয়ের উপহার।’ কেউ আবার আবদার করে বলেছেন, ‘জাস্টিন বিবার আপনি কিন্তু আমার বিয়েতেও আসবেন।’

জাস্টিনের কাছে অবশ্য ভারতীয় বিয়েতে অংশ নেওয়ার অভিজ্ঞতা নতুন নয়। তিনি গত বছরেও একটি হাই প্রোফাইল বিয়ের জন্য ভারতে এসেছিলেন। যেখানে তাকে বেশ কিছু হিট গান গাইতেও শোনা গিয়েছিল। মাত্র ২৪ ঘণ্টা ভারতে ছিলেন সেই সময়ে। যেখানে তাকে একদিনের পারর্ফম্যান্সের জন্য ১০ মিলিয়ন ডলার টাকা দেওয়া হয়েছিল বলে শোনা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD