শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

বিবাহবার্ষিকীতে রণবীরকে ভিন্নধর্মী শুভেচ্ছা আলিয়ার

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

দাম্পত্যের ২ বছর পার করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি বছর পহেলা বৈশাখের দিনে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করছেন কাপুর দম্পতি। শাশুড়ি নীতু কাপুর থেকে আলিয়ার মা সোনি রাজদান, দুজনেই সন্তানদের প্রতি ভালোবাসা, আশীর্বাদ করেছেন। তবে এদিন আলিয়া নিজের প্রোফাইল থেকে যে ছবি শেয়ার করলেন, তার পর থেকে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা।২০২২ সালের ১৪ এপ্রিল, এই দিনে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। আর এই দুই বছর যে তারকাদম্পতির জীবন বেশ রোমাঞ্চকর কেটেছে, তা বলাই বাহুল্য। বিয়ের মাসখানেকের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তান এসেছে তাদের কোলে। স্বামী-স্ত্রী হওয়ার পাশাপাশি এখন তারা খুদে রাহার মা-বাবার দায়িত্ব পালনে ব্যস্ত। অন্যদিকে তারকাদম্পতির ঝুলিতেও একগুচ্ছ কাজ। এককথায়, রণবীর-আলিয়া বর্তমানে বলিউডের ‘পাওয়ার কাপল’। তাই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে যেভাবে স্বামী রণবীরকে ভালোবাসা জানালেন আলিয়া তা নিয়ে এখন ইন্সটাতে চলছে আলোচনা।সোশ্যাল মিডিয়ায় নিজের নামে প্রোফাইল খোলেননি রণবীর কাপুর। তাই যা সুসংবাদ কিংবা শুভেচ্ছা দেওয়া বা সিনেমার প্রচার, সবটাই আলিয়া তার প্রোফাইল থেকেই করেন। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও রণবীরের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন। লিখলেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটব। সেই ছবির সঙ্গে এক বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটিক ছবিও জুড়েছেন আলিয়া ভাট।তারকাদম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, করণ জোহর, কারিনা ও কারিশমা কাপুরসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD