শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

বিকিনিতে উত্তাপ ছড়ালেন সানি লিওন

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

একসময়ের নীল সিনেমা জগতের জনপ্রিয় তারকা সানি লিওন। যদিও অতীত ফেলে বর্তমানে নিজেকে বলিউড অভিনেত্রী হিসেবেই পরিচিত করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে সানির রয়েছে ব্যাপক অনুসারী। লাখ লাখ মানুষ অনুসরণ করেন তাকে। তাদের জন্য প্রতিনিয়তই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। রোববার দুপুরে রেড হট বিকিনিতে সৈকতে ‘আগুন’ ধরিয়ে দিয়েছেন সানি লিওন। সেই ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে লাল টুকটুকে বিকিনিতে দেখা গেছে সানিকে।থাইল্যান্ডের এক বিলাসবহুল পুল ভিলা, আর সেখানেই লাল বিকিনিতে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। কখনও তিনি উঠে আসছেন পুল থেকে আবার কখনও বা পুলের একপাশেই শুয়ে রয়েছেন। এই ভিডিও শেয়ার হতেই হু হু করে ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। কেউ লিখেছেন, বেবি ডল রূপেই হাজির হয়েছেন সানি। আবার কেউ বলেছেন, সাগরে লাল টুকটুকে জলপরী।একসময়ের নীল সিনেমার জগতের এই তারকা বর্তমানে বলিউডে ব্যস্ত থাকছেন। পাশাপাশি ওটিটি প্লার্টফর্মেও কাজ করছেন। ক্যারিয়ার, অভিনয়কে সামলে নিজের পরিবার নিয়েও ব্যস্ত থাকেন সানি। ২০১১ সালে ড্যানিয়েলকে বিয়ের পর বর্তমানে তিন সন্তানের বাবা-মা এই দম্পতি। এর মধ্যে একটি মেয়ে দত্তক নিয়েছেন, বাকি দুই পুত্র সন্তানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে।উল্লেখ্য, ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’-র হাত ধরে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপর ‘বিগ বস ৫’ এ অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। সবশেষ ২০২৩ সালে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবির হাত ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পা রাখেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD