বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

বসন্তের নতুন সাজে বুবলী

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন আর সেই সাথে আজ বিশ্ব ভালোবাসা দিবস। দ্বিগুণ আনন্দের এই দিনে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সামাজিক মাধ্যমে বসন্তের একগুচ্ছ ছবি ও শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন তিনি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে তাকে বসন্তের বিশেষ সৌন্দর্য গাঁদা ফুল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। ছবিতে আরও দেখা যায়, বসন্তের চিরায়ত হলুদ-সাদা কম্বিনেশনের একটি বাহারি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সাথে ম্যাচিং করা সাজ আর কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা উৎসবের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন। বসন্তে তার এই নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত তাতে প্রতিক্রিয়া জানান; মন্তব্য ঘরে তাকে ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন।উল্লেখ্য, শনিবার রাতেই একটি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে বুবলীর বিশেষ পডকাস্ট প্রচারিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নিজের ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই, শাকিব খানের সাথে সম্পর্কের বর্তমান অবস্থা এবং সন্তান বীরকে নিয়ে অনেক না বলা কথা শেয়ার করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD