শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

বড় বিতর্কে কমল হাসান, নিষিদ্ধ হলো অভিনেতার সিনেমা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

কন্নড় ভাষার উৎস নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় দক্ষিণী তারকা কমল হাসান। সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কর্ণাটক রক্ষণা বেদিকে সংগঠন। এবার নিষিদ্ধ করা হলো এই তারকার বড় বাজেটের সিনেমা ‘ঠাগ লাইফ’।

এর আগে শনিবার চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তার এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তার মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানান।

পরে সংশ্লিষ্ট ইস্যুতে দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের বিরুদ্ধে ছবি-ফেস্টুন হাতে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষ। এরপরই কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স কমলের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে।কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স জানিয়েছে, এই ভাষা বিতর্কে আমরা কর্ণাটকা রক্ষণা বেদিকে-সহ বাকি সংগঠনগুলির দাবি মেনে কমল হাসানের ছবি বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছি। কারণ উনি এখনও ক্ষমা চাননি। আর তার সিনেমাও আমরা কর্ণাটকে মুক্তি পেতে দেব না।

মণিরত্নম পরিচালিত ‘ঠাগ লাইফ’ সিনেমাটি নিয়ে বহু দিন ধরেই দর্শকদের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। এই ছবিতে কমল হাসানের পাশাপাশি তৃষা কৃষ্ণন, পঙ্কজ ত্রিপাঠী, রোহিত শ্রফ-সহ আরও অনেকে অভিনয় করেছেন। তবে বিতর্কের জেরে এই সিনেমা থেকে বঞ্চিত থাকছেন কর্ণাটকের দর্শক, অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD