বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বছর শেষ না হতেই সংসার ভাঙ্গল ইশার

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৪ বছরের সংসার জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকর ও টিমি নারাং।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে ইশা-টিমির। ৯ বছর বয়সী কন্যা রিয়ানাকে নিয়ে টিমির বাড়ি ছেড়ে চলে গেছেন ইশা।একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেন, ‘বনিবনা না হওয়ায় আলাদা হয়ে গেছেন ইশা-টিমি। বিয়েটা টিকিয়ে রাখার সব চেষ্টা করেও ব্যর্থ হন তারা। মেয়েকে নিয়ে ইশা এখন আলাদা বসবাস করছেন।’এ বিষয়ে কথা বলতে ইশার সঙ্গে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। এ অভিনেত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কিছু বলার নাই। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চাই। আপনার সহযোগিতার জন্য আমি আনন্দিত।’জিম করতে গিয়ে টিমি নারাংয়ের সঙ্গে পরিচয় হয় ইশার। তারপর মনের লেনাদেনা। ২০০৯ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের ৫ বছর পর কন্যা সন্তানের বাবা-মা হন এই যুগল।তেলুগু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ইশা। ২০০০ সালে মুক্তি পায় ইশা অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘ফিজা’। পরবর্তীতে ‘পেয়ার ইশক আউর মহব্বত’, ‘কোম্পানি’, ‘কেয়ামত’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD