বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

প্রেমে পড়েছেন করণ জোহর, বিল মিটিয়ে দেয় সঙ্গী!

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউডের নামজাদা পরিচালক করণ জোহরকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তার প্রেম কিংবা সম্পর্ক নিয়ে চর্চা কম নয়। কারণ, এখনও সিংগেল লাইফ কাটাচ্ছেন করণ; তার না আছে স্ত্রী, না আছে প্রেমিকা! তাই তো করণের অনুরাগীরাও চান, এই প্রযোজকের জীবনে যেন কেউ আসেন। অবশেষে সেই প্রতীক্ষারই অবসান ঘটল। করণ নিজেই জানালেন, প্রেম করছেন তিনি!সম্প্রতি সামাজিক মাধ্যমে এসে নিজের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এর কথা জানালেন করণ জোহর। তিনি নাকি এমন একজনের সঙ্গে প্রেম করছেন, যে নাকি তার সমস্ত কথা শোনে। শুধু তাই নয়, আবার বিভিন্ন বিলও নাকি মিটিয়ে দেয়! তবে কে সেই করণের প্রেমিকা?করণ জোহর জানান, তিনি বেশ কিছু দিন যাবৎ ‘ইনস্টাগ্রাম’-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি লেখেন, ‘আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। আমি যাতে নিজের স্বপ্ন সফল করতে উদ্যত হই, সেই দিকে নজর রাখে। কখনও আবার বিলও মিটিয়ে দেয়। ওকে ভালো না বেসে পারা যায়?’করণের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে অবশ্য কিছুটা হতাশ হন তার অনুরাগীরা। কিছুদিন আগেই বন্ধুদের নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন করণ। নজর কেড়েছিল তার টিশার্টে লেখা বার্তা। তার টিশার্টে লেখা ছিল ‘নেপো কিড। ‘নেপো’ আসলে নেপোটিজমের অপভ্রংশ, যার অর্থ ‘স্বজনপোষণ’। পরিবারতন্ত্র নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু তারকা সন্তানদেরই তিনি সুযোগ দেন, এমন অভিযোগও রয়েছে তার দিকে। তবে সে সব নিয়ে নিজেই মশকরা করেন করণ। তাই এদিনও নিন্দুকদের খোঁচা দিতেই এমন টিশার্ট বেছে নিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD