বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পূজায় দেখা নেই আলিয়ার, রণবীরের সঙ্গী হলেন রানি

মাতৃভূমি সংবাদ

বিনোদন ডেস্ক

প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় ঢুঁ মারেন রণবীর কাপুর। বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সঙ্গে নিয়ে এসেছিলেন। তবে এবার দুর্গোৎসব যা কিনা সকলের কাছে রানি-কাজলদের বাড়ির দুর্গাপূজা বলেই পরিচিত, সেখানে একাই দেখা গেল রণবীরকে। সঙ্গে নেই আলিয়া বা রাহা। এদিকে মণ্ডপে চুটিয়ে আড্ডা দিলেন রানি মুখার্জির সঙ্গে।সম্পর্কে রানি অয়নের কাজিন। সেই প্রেক্ষিতেই সুসম্পর্ক গড়ে উঠেছে মুখার্জি বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও। রানি হোক বা কাজল, দুই তারকাই অভিনেতার কাছে বোন সমতুল্য। সপ্তমীর সন্ধ্যায় রানি মুখার্জির সঙ্গে মণ্ডপে বসেই আড্ডা দিতে দেখা যায় রণবীর কাপুরকে। দুই তারকাকে খোশমেজাজে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেনি পাপারাজ্জিরা। এসময় রানির পরনে হলুদ সিল্কের শাড়ি। হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর। খোপায় জড়ানো জুঁইফুলের মালা। রানির সাজপোশাকে আদ্যোপান্ত বাঙালিয়ানা। অন্যদিকে রণবীর কাপুরের পরনে ধূসর পাঞ্জাবি। সাদা পাজামা। কপালে আশীর্বাদি সিঁদুরে টিপ। একে-অপরকে গালে গাল ঠেকিয়ে পুজোর শুভেচ্ছা জানালেন তাঁরা। মেয়ে রাহার এবার দ্বিতীয় পূজা। প্রথমবার মেয়েকে আড়ালে রেখেছিলেন রণবীর-আলিয়া। এবার কি মুখার্জিদের দুর্গাপুজোয় দেখা যাবে সপরিবারে তাদের? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল অভিনেতার হাতে প্রসাদের ফল- আপেল এবং কলা। ভক্তদের প্রশ্ন, মেয়ের জন্যই কি পুজোর প্রসাদ নিয়ে গেলেন রণবীর?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD