শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

পুলিশদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পরামর্শ তিশার

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বাংলাদেশ পুলিশ সদস্যদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে কাজে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ছাত্র-জনসাধারণের প্রতি এ আহ্বান জানান অভিনেত্রী। এ সময় তিশার ওই পোস্টে একটি ছবি শেয়ার করতে দেখা যায়। ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা হাতে কয়েকজন ছাত্র দায়িত্বরত কিছু পুলিশ কর্মকর্তাদের হাতে বিস্কুট ও পানি তুলে দিচ্ছেন। ছবিটি দিয়ে তিশা বোঝাতে চেয়েছেন, ছাত্র-পুলিশের মাঝে কখনওই বৈরি সম্পর্ক নয়, বরং এমন উষ্ণ সম্পর্ক থাকাটা শ্রেয়। ছবিটির ক্যাপশনে তিশা লেখেন, ‘চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে। কারণ তারাও আমাদের দেশের অংশ।’ প্রসঙ্গত, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ মানুষ ও পুলিশের মুখোমুখি অবস্থানে বাহিনীটির প্রতি নেতিবাচক অবস্থান সৃষ্টি হয়। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে ঘটতে থাকে হামলা, সহিংসতার মত ঘটনা; ভাঙচুর করা হয় বিভিন্ন থানা, দেওয়া হয় অগ্নিসংযোগ। এতে নিরাপত্তা সংকটের কথা তুলে কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে আতঙ্ক বাড়তে থাকে ডাকাতি, সম্পদ লুটের মত অপরাধের পাশাপাশি নিরাপত্তাহীনতার মাঝে কাটাতে থাকে সাধারণ মানুষ। এমন অবস্থায় সকল পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD