বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

পাকিস্তানের সাবেক মন্ত্রীর কথায় চটলেন আদনান সামি, দিলেন কড়া জবাব

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ভারতের পেহেলগামে হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভারত সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে এবং দুই দেশের প্রধান সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংগীতশিল্পী আদনান সামিকে কটাক্ষ করেন পাকিস্তানের সাবেক মন্ত্রী, যা ভালোভাবে নেননি এই শিল্পী।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার যখন পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়, তখন পাকিস্তানের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ আহমেদ হুসেন চৌধুরী এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেন, ‘আদনান সামির কী হবে?’আদনান সামি চুপ থাকেননি। তিনি জবাবে লেখেন, ‘এই অশিক্ষিত গর্দভটাকে কে বুঝাবে!’ এমন পোস্টে নেটিজেনরাও আদনান সামিকে সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে ফাওয়াদ হুসেনের তীব্র সমালোচনা করেছেন।একজন মন্তব্য করেন, ‘ওকে সুযোগ দিলে সেও ভারতের নাগরিকত্ব চাইবে। তাই ওকে উপেক্ষা করুন।’ আরেকজন লিখেছেন, ‘সামি ভাই, কোনোদিন ওকে আপনার হাভেলিতে ডাকবেন।’এর আগে ফাওয়াদ আহমেদ হুসেন চৌধুরী এক পোস্টে লেখেন, ‘আমাদের খুব কাছের আদনান সামিকে দেখে মনে হচ্ছে ওর বেলুন থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে। দ্রুত আরোগ্য কামনা করি।’ সত্যিই এক সময় আদনানের প্রচুর ওজন ছিল। বছর খানেক আগে নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি। ঝরিয়েছেন প্রচুর ওজন।তবে এই কটাক্ষে চুপ করে থাকেননি গায়ক। পাল্টা হিসাবে আদনান লিখেছেন, ‘আপনি এতই বোকা যে, এই কথাটাও মাথায় ঢুকবে না। আমি জন্মসূত্রে লাহোরের মানুষ নই, পেশোয়ারের। তথ্য সম্প্রচারের মন্ত্রী ছিলেন আপনি। অথচ তথ্য সম্পর্কে কোনও জ্ঞানই নেই আপনার। আমার নাকি হাওয়া বেরিয়ে গিয়েছে! আপনি এখনও একটা বেলুনই আছেন। আপনি নাকি বিজ্ঞানমন্ত্রীও ছিলেন। ওটা বিজ্ঞান না কি অন্য কিছু?’প্রসঙ্গত, আরশাদ সামি খান (পাকিস্তানি) এবং নওরীন খানের (ভারতীয়) ঘরে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন আদনান সামি। তার আদিনিবাস ছিল আফগানিস্তানে। জন্মের পর থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা আদনান একসময় কানাডার নাগরিক ছিলেন। তবে ২০১৬ সালে তিনি ভারতের প্রাকৃতিক নাগরিকত্ব গ্রহণ করেন। পাকিস্তানের সঙ্গে পূর্বের সংযোগ থাকার কারণে রাজনৈতিক উত্তেজনার সময় তার নাম প্রায়ই আলোচনায় আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD