বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নোবেলের সংসারে নতুন মেহমান আসতে চলেছে: আইনজীবী

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ডেমরা থানার নারী নির্যাতন ও পর্নোগ্রাফী মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।কড়া নিরাপত্তায় আদালতে বেশ খোশ মেজাজে প্রবেশ করেন নোবেল। এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসিখুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচারকাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক। বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন, না। পরে উভয়পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল। এখন বিষয়টা মিমাংসা হয়ে গেছে। এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান। একজন আরেকজন হাত ধরে দাঁড়িয়ে থাকেন। বাসার সবার ব্যাপারে খোঁজ খবর নেন নোবেল। এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদে নিতে যায় পুলিশ। এসময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন। এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব। পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া। এছাড়া তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD