বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই অনেকটা অন্তরালে ছিলেন হেমা মালিনী। প্রিয় মানুষের বিদায়ে ‘ড্রিম গার্ল’-এর বিষণ্ণতা ভক্তদের মন ছুঁয়েছিল। তবে সম্প্রতি এক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে হাজির হয়ে নেটিজেনদের প্রশংসা কুড়ানোর বদলে সমালোচনার মুখে পড়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী।সম্প্রতি একটি স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন হেমা মালিনী। সেখানে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার কথা ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন এবং হাতে ট্রফি দিচ্ছেন। কিন্তু গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার সময় তার মুখে এক চিলতে হাসিও ছিল না। অত্যন্ত গম্ভীর এবং প্রায় ‘গোমড়া’ মুখেই তিনি পুরস্কার বিতরণ সেরেছেন। মঞ্চে অভিনেত্রীর এমন অনমনীয় মুখভঙ্গি দেখে রীতিমতো হতাশ নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রলিং।একজন মন্তব্য করেছেন, ‘এত কষ্ট করে বাচ্চারা পুরস্কার পেল, আর আপনি এমন বিরক্তি নিয়ে দিচ্ছেন! এর চেয়ে পুরস্কার না দিলেই ভালো হতো।’ অন্য একজন প্রশ্ন তুলেছেন, ‘এভাবে গোমড়া মুখে কি কেউ পুরস্কার দেয়?’তবে সমালোচনার ভিড়ে হেমার পক্ষ নিয়েও দাঁড়িয়েছেন অনেকে। তাদের মতে, ধর্মেন্দ্রর মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। জীবনসঙ্গীকে হারানোর শোক তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে, যার ছাপ হয়তো বাইরে প্রকাশ পেয়েছে।উল্লেখ্য, ধর্মেন্দ্রর মৃত্যুর পর এক আবেগঘন সাক্ষাৎকারে হেমা বলেছিলেন, ‘৫৭ বছর একজন মানুষের সঙ্গে কাটানোর পর তাকে ছাড়া থাকা কল্পনাও করতে পারি না। এই যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারিনি। নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি, কিন্তু মনের দিক থেকে অনেক শক্ত মানুষও তো মাঝে মাঝে ভেঙে পড়ে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD