বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

নির্মাতা আব্দুল লতিফ মারা গেছেন

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। চলচ্চিত্রের রূপালি জগতের সঙ্গে তার সখ্য ছিল দীর্ঘদিনের। প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’র মতো কালজয়ী সিনেমা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করে ব্যাপক পরিচিতি পান তিনি।শুধুমাত্র ক্যামেরার পেছনেই নয়, নির্দেশনার আসনেও তিনি ছিলেন সমান পারদর্শী। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৬৫টি চলচ্চিত্রে পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে এবং ৯টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।আমৃত্যু তিনি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার এবং চ্যানেল আই প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD