শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

নির্বাচনে জিতেই বড় সিদ্ধান্ত নিলেন কঙ্গনা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউড ‘কুইন’ থেকে তিনি এখন ‘মাণ্ডি ক্য়ুইন’। হিমাচলবাসীরা বর্তমানে এই নামেই সম্বোধন করছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।অন্যদিকে কঙ্গনাও কিন্তু রাজনীতিতে নেমেই বলিউডকে ভুলে গেছেন। নির্বাচনী প্রচারণার সময় স্পষ্টই জানিয়ে দেন, ভোটে জিতলে, অভিনয় ছেড়ে দেবেন তিনি। কঙ্গনা ভোটে তো জিতেছেন, এখন কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন? এমন প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।গত মঙ্গলবার নির্বাচনে জেতার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, ‘এটি আমার জীবনের বিশেষ একটি দিন। যেহেতু আমার প্রথম নির্বাচন ছিল, রাজনীতিতেও প্রথম- সে কারণে নানা অনিশ্চয়তা ছিল। তবে আমি ধন্যবাদ জানাতে চাই দলীয় নেতা-কর্মীদের।’ বিশেষ করে নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথা নত করে ধন্যবাদ জানাই মাণ্ডির সকল মানুষকে। মাণ্ডিকন্যা, মাণ্ডির বোন কঙ্গনাকে এতো ভালোবাসা দিয়েছে। মাণ্ডির সেনা হিসেবে মাণ্ডিকে রক্ষা করব। উন্নতি করব।’এদিনই কঙ্গনা জানান, আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতিই এখন আমার প্রধানধর্ম। তাই মাণ্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না।তাহলে কী বলিউড তথা অভিনয় ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন কঙ্গনা? সে প্রশ্নের অবশ্য়ই উত্তর স্পষ্ট করেননি কঙ্গনা। শুধু জানিয়েছেন, রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চাই না।‘খাঁটি দেশপ্রেমিক’ হিসেবে নিজেকে আগেই চিনিয়েছেন কঙ্গনা। এবার রাজনীতিবীদ হিসেবে কেমন করেন সেটাই প্রমাণ করার পালা। যদিও আগামী কয়েক বছরের জন্য হিমাচলবাসী ভরসা রেখেছেন এই অভিনেত্রীর উপরই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD