বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নিজ আবাসনেই হেনস্তার শিকার অভিনেত্রী, বললেন— দুঃস্বপ্নেও ভাবিনি

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ওপার বাংলার এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। বেশ কিছুদিন ধরে নানাভাবে হেনস্তার শিকার তিনি— এমনই দাবি তার। যে কারণে এক শঙ্কার মাঝেই কাটছে এই অভিনেত্রীর সময়।

নিজের শহরে, নিজের আবাসনে এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রীর সঙ্গে, যা তিনি কল্পনাও করেননি! বিষয়টি খোলাসা করে বললে, গত রোববার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে অভিনেত্রী জানান, ভীষণ আতঙ্কে আছেন তিনি, নিজের শহরেই এমন পরিস্থিতি হবে- ভাবতেই পারছেন না।

সামাজিক মাধ্যমে তার বক্তব্য, ‘এই মুহূর্তে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। কিছুদিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। কখনও আমার সম্পর্ক নিয়ে। কখনও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটাই বুঝতে পারছি না।’

প্রয়োজনে শহর ছেড়ে চলে যাবেন, এমনটা ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্তার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা।’

নিজের সুরক্ষার কারণেই কলকাতা পুলিশের সহযোগিতায় দেহরক্ষী পেয়েছেন এই অভিনেত্রী। সে প্রসঙ্গে তার দাবি, ‘আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD