বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

নতুন বছর এ বলিউডে আসছে নতুন জুটির ধামাকা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

মুখ থুবড়ে পড়া বলিউড আবার যেন প্রাণ ফিরে পেল নতুন নতুন হিট সিনেমা উপহার দিয়ে। ২০২৩ এর মতো এ যাত্রা অব্যাহত থাকবে ২০২৪ এ এমন প্রত্যাশা নিয়ে আশায় বুক বেঁধেছেন দর্শকরা। চলতি বছরে ‘পাঠান’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ ‘অ্যানিমেল’ ‘ডানকি’ এর মতো ছবিগুলো রেকর্ড ব্যবসা করেছে। সবাই চাইছেন, আগামী বছরেও এমনই সাফল্য আসুক।২০২৪ সালে সিনেমার ব্যবসা কেমন হবে, তা মুক্তির আগে নিশ্চিতভাবে বলা না গেলেও বেশ কিছু নতুন জুটি আশা দেখাচ্ছে। এ তালিকায় রয়েছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শাহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম। দেখা যাক কারা আসছেন নতুন কোন ধামাকা নিয়ে।হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন (ফাইটার)
২০২৪ সালের শুরুতেই আসছে বড় ধামাকা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’। ছবিটি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন (যুদ্ধবিমান সংক্রান্ত)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার-গান। যেখানে দুই অভিনেতা-অভিনেত্রীর কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকদের। পুরো ছবিতেও তাদের অভিনয় যে সবার পছন্দ হবে, এমনটা আশা রাখাই যায়।ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি (মেরি ক্রিসমাস)শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের ছবি মানেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে থাকবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার ওপর ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি। পরিচালকের প্রত্যেকটি ছবির বিষয়বস্তুতেই ভিন্নস্বাদের হয়। ‘মেরি ক্রিসমাস’-এও শ্রীরাম রাঘবন যে নতুন কিছুর ছোঁয়া দেবেন, তা বলাই বাহুল্য। তবে সবকিছুর মধ্যেও নতুন জুটি নিয়ে বেশি আলোচনা চলছে।শাহিদ কাপুর-কৃতি শ্যানন (আনটাইটেলড)প্রযোজক দীনেশ ভিজানের নতুন ছবিতে এই জুটিকে দেখা যাবে। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। আপাতত জোরকদমে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরুর কথা। বলিউড সূত্রে খবর, ২০২৪-এই বড়পর্দায় মুক্তি পাবে শাহিদ-কৃতি জুটির প্রথম ছবি।এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন জুটির ছবি বলিউডে আসতে চলেছে আগামী বছর। ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার আসতে চলেছেন দক্ষিণী (বর্তমানে বলিউডেও) তারকা রাশমিকা মান্দানা। সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নাকে প্রথমবার জুটিতে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে। আবার ‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে বড়পর্দায় ডেবিউ করবেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD