মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ধুম-৪ এ কিং খান নাকি ভাইজান, কাকে দেখা যাবে?

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

২০২৩ সাল শাহরুখ খানের জন্য বিশেষ সফলতার বছর। এর রেশ যে ২০২৪ সালেও থাকবে তা অনেকটাই আশা জাগিয়েছিল ধুম-৪। ভক্তরা ধরে নিয়েছিলেন, এবার ধুমের ৪ নাম্বার কিস্তিতে এ দেখা মিলবে বলিউডের কিং খানের। অপেক্ষা আরেকটি ব্লকবাস্টারের।অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন ধুম ৪-এর জন্য শাহরুখ খান সেরা কাস্ট। কিন্তু যশরাজ ফিল্মসের ঘনিষ্ঠ সূত্র বলছে, এখনও পর্যন্ত ধুম ৪-এর জন্য কোনও কাস্ট ঠিক করা হয়নি। এটাও সত্য শাহরুখ খানের এমন সুসময়কে তো আর হাতছাড়া করতে চাইবে না যশরাজ ফিল্মস। বাকিটা সময়ই বলে দেবে।তবে ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমের প্রতিবেদন বলছে, ঘনিষ্ঠ সূত্র তাদের জানিয়েছে- ‘ধুম ৪-এ শাহরুখ খানের অভিনয়ের খবর অমূলক। এখনও ছবির জন্য কোনও কাস্ট লক করা হয়নি।’এর আগে অবশ্য শুধু শাহরুখ নয়, রামচরণকেও ধুম-৪-এ দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। তবে এখন এ খবরগুলো পুরোটাই ভিত্তিহীন। মাঝে একবার শোনা গিয়েছিল সালমান খানকে নাকি ধুম-৪ এ মুখ্য ভূমিকায় দেখা যাবে। তবে তার পরপরই সেসব গুজবও নস্যাৎ করে দেওয়া হয়েছিল।যশরাজ ফিল্মসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম হল ‘ধুম’। ২০০৪ এ ‘ধুম’ এ জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়াকে দেখা গিয়েছিল। এরপর ২০০৬-এ মুক্তি পাওয়া ধুম ২ ব্লকবাস্টার হয়। সেখানে হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ছিলেন। ধুম-৩ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। যেখানে আমির খান ও ক্যাটরিনা কাইফ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এবার দেখার বিষয় ধুম-৪ এর আইকনিক স্টার কে হচ্ছেন। কারা মাতাবেন ২০২৪ সালের বলিউডকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD