বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর ভালোবাসার গল্প

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

শোবিজ অঙ্গনের অন্যতম ‘পাওয়ার কাপল’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একজন পর্দার সামনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন পর্দার পেছনের কারিগর। দীর্ঘ দুই দশকের পথচলায় তাদের ভালোবাসা আজও নেটিজেনদের নজর কেড়েছে।অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিশা। এবার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ পুরোনো ও নতুন ছবি। স্মৃতির অ্যালবামে ডুব দিয়ে অভিনেত্রী ফিরে গেছেন প্রায় ২০ বছর আগে। পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায় ২০০৬ সালের তরুণ তিশা ও ফারুকীকে।ক্যাপশনে তিশা খুব সংক্ষেপে কিন্তু গভীর কৃতজ্ঞতায় লিখেছেন, ‘২০০৬-২০১৬-২০২৬, আলহামদুলিল্লাহ্।’ মাত্র তিনটি সাল এবং এক শব্দের এই ক্যাপশনে যেন ফুটে উঠেছে একটি দীর্ঘ সম্পর্কের সফল পরিণাম ও নির্ভরতার গল্প।শেয়ার করা ছবিগুলোতে এই তারকা দম্পতির বিবর্তনের পাশাপাশি ধরা পড়েছে তাদের হাসি-মাখা মুহূর্ত এবং গভীর পারিবারিক বন্ধন। ছবিগুলো পোস্ট করার পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে এই দম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় ভাসিয়েছেন।উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় অভিনয় করতে গিয়েই তিশার সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। সেই কাজের সম্পর্ক এক সময় প্রেমে রূপ নেয় এবং ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের চড়াই-উতরাই কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই তারা একে অপরের বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিশা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, অন্যদিকে ফারুকী পালন করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD