বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

জ্যাজ সিটির দুর্বল নির্মাণে একমাত্র প্রাপ্তি আরিফিন শুভ!

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সনি লিভ-এ মুক্তি পেয়েছে ১৯৭১ সাল ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘দ্য হলিউড রিপোর্টার’ সিরিজটির একটি বিস্তারিত রিভিউ প্রকাশ করেছে। সেখানে সিরিজের গল্প ও নির্মাণ নিয়ে নানা সমালোচনা থাকলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কেড়েছে আরিফিন শুভর অভিনয়। ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে সত্তরের দশকের কলকাতার পার্ক স্ট্রিটের একটি অভিজাত নাইটক্লাব এবং এর মালিক জিমি রায়কে কেন্দ্র করে। এই জিমি রায়ের চরিত্রেই পর্দায় হাজির হয়েছেন শুভ, যিনি একজন রাজনীতিবিমুখ ব্যবসায়ী থেকে পরিস্থিতির কারণে গুপ্তচর ও বিপ্লবীতে পরিণত হন। হলিউড রিপোর্টারের পর্যালোচনায় বলা হয়েছে, সিরিজটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনেকটা বাহ্যিক সৌন্দর্য বা নান্দনিক অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে।সমালোচকদের মতে, সিরিজটির গল্প বলার ধরনে নতুনত্ব নেই; বরং সেই চেনা ছকে ‘ভারত রক্ষাকর্তা, বাংলাদেশ বিপন্ন নারী এবং পাকিস্তান খলনায়ক’—এমন আবহেই কাহিনী সাজানো হয়েছে। এছাড়া ভিএফএক্সের দুর্বলতা এবং ১০ ঘণ্টা দীর্ঘ ধীরগতির গল্প নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে ওই রিভিউতে।তবে সিরিজের এতসব দুর্বলতার মাঝেও আলাদাভাবে প্রশংসিত হয়েছেন আরিফিন শুভ। হলিউড রিপোর্টারের রিভিউয়ে স্পষ্টভাবে বলা হয়েছে, পুরো সিরিজের মধ্যে সবচেয়ে কার্যকরী ও ইতিবাচক দিকটি হলো বাংলাদেশি তারকা আরিফিন শুভর পারফরম্যান্স। বড় পর্দার গুপ্তচর চরিত্রগুলোর আদলে সাজানো জিমির চরিত্রটিকে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।পর্দায় তার সিগারেট ধরানোর ভঙ্গি থেকে শুরু করে সংলাপ বলার ধরন দর্শকদের আকর্ষণ ধরে রাখে। নির্মাতার জিমি রায় চরিত্রটির পরিণতি নিয়ে অস্পষ্টতা থাকলেও শুভর উপস্থিতি ছিল অত্যন্ত উপভোগ্য।

সৌমিক সেন পরিচালিত ‘জ্যাজ সিটি’ গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়ানদীপ সেনগুপ্ত, শাতাফ ফিগার, অমিত সাহা প্রমুখ। ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে থ্রিলার ও জ্যাজ সংগীতের মিশ্রণ ঘটিয়ে নির্মিত এই সিরিজটি এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD