শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

জওয়ান পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে খোঁটা, বিপাকে কপিল শর্মা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

গত নভেম্বর মাসে রবিঠাকুরের গান নিয়ে ব্যঙ্গ করায় বিপাকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা। সেই ঘটনায় কপিলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীজাত। পরে অবশ্য কপিল ক্ষমা চাওয়ায়, বিতর্কে সেখানেই শেষ হয়। সেই ঘটনার একমাস না কাটতেই ফের বিপাকে পড়লেন কপিল শর্মা। এবার জওয়ান ছবির পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে ঠাট্টা করে রীতিমতো রোষের মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কপিলের সেই বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। কয়েকদিন আগেই কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন পরিচালক অ্যাটলি। তার নতুন ছবি ‘বেবি জন’-এর প্রচারেই শো’তে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। সিনেমার টিমের সামনেই কপিল হঠাৎ অ্য়াটলিকে প্রশ্ন করে বসেন, ‘আপনি যখন কোনও স্টারের সঙ্গে কথা বলতে যান, তখন তারা বুঝতে পারে আপনি যে পরিচালক!’ কপিলের এই মন্তব্যের নেপথ্যে অনেকেই অপমান খুঁজে পেয়েছেন। নেটিজেনদের মতে, অ্যাটলির চেহারাকেই কটাক্ষ করেছেন কপিল। কারণ এই পরিচালক কালো বর্ণের। যে কারণে কমেডিয়ানের কড়া সমালোচনায় মেতে ওঠেছেন তারা। অনেকেই বলেছেন, কপিলের শো’তে বিভিন্ন সময় তারকাদের স্পর্শকাতর বিষয় নিয়েও ঠাট্টা, মজা করা হয়।  এই মন্তব্য নিয়ে বিতর্ক বেড়ে যাওয়ায় চুপ করে থাকেননি কপিল। সম্প্রতি টুইটারে এক নেটিজেনকে জবাব দিতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা না করাই ভালো। আমি কখনই অ্যাটলির চেহারা নিয়ে কথা বলিনি। অ্যাটলি এত ইয়ং পরিচালক, সেই অর্থেই মন্তব্য করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD