শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মায়ের মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

মাগুরায় বাসের ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর একই বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর একটার দিকে পৌরসভার টিটিডিসি পাড়া মাগুরা–যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।

নিহত ওই নারীর নাম লাইলি বেগম (৬০)। তিনি পৌরসভার ভিটাসাইর পূর্বপাড়ার মুঞ্জুর মোল্লার স্ত্রী। নিহত নারীর ভাই মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে ছোট ছেলে সোয়াইব মোল্লার মোটরসাইকেলে চেপে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন তাঁর বোন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ছেলের চোখের সামনেই মা বাসচাপায় নিহত হয়েছেন। এতে ছেলেটিও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবির শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ছেলেটি তাঁর মাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিপরীত (যশোর) দিক থেকে আসা সারদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ওই নারী ছিটকে পড়েন। তখন বাসটির চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাসের চালককে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন বলছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের ওই অংশে রাস্তার দুপাশে বেশির ভাগ সময় বাস ও ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD