বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

এআই যতই ভালো করুক, আসল অনুভূতি মানুষেরই : ডিক্যাপ্রিও

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

রূপালি পর্দার জগত হলিউডে এখন চাপা উত্তেজনা, ভয় আর উদ্বেগের আবহ। কারণ, সব কাজের কাজী হয়ে দাপিয়ে বেড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। খবর আসছে, ইতোমধ্যে অনেকে কাজ হারিয়েছেন। তার ওপর যখন এআই-নির্মিত নায়িকা টিলি নরউড-এর আগমন ঘটল, তখন থেকেই শিল্পীদের মধ্যে কাজ হারানোর সেই আতঙ্ক যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।ইন্ডাস্ট্রিজুড়ে এআই-এর বিরুদ্ধে পরিস্থিতি যখন টালমাটাল, তখন বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারলেন না অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত সহজ কথায় বোঝাতে চাইলেন, এআই হয়তো নিখুঁতভাবে নকল বা অনুকরণ করতে পারে, কিন্তু মানুষের ‘হৃদয় থেকে আসা’ সেই আসল জিনিস বা অনুভূতি তৈরি করতে পারে না। তাই তাকে প্রকৃত শিল্প বলা যায় না।তার ভাষায়, ‘এআই হয়তো নতুন কিংবা শিক্ষানবীশ নির্মাতাদের জন্য কাজে লাগতে পারে, ভালো একটু হেল্পিং টুল হতে পারে। এতে নতুন ধরনের ভিজ্যুয়াল বা কাজ হতে পারে। কিন্তু শিল্প বলতে যা বোঝায়— যেটাতে মানুষের চিন্তা, আবেগ, বাস্তব অভিজ্ঞতার ছাপ থাকে; সেটা শুধু মানুষের কাছ থেকেই আসবে।’এই অভিনেতা আরও বোঝাতে চাইলেন, মানুষের তৈরি শিল্প সময়ের পরীক্ষায় টিকে থাকে, মানুষ মনে রাখে। কিন্তু এআইয়ের কাজ স্মৃতি তৈরি করে না, অনুভূতির ছাপ রাখে না।এআই দিয়ে তৈরি গান বা মিক্সড ট্র্যাকের উদাহরণ দেন ডিক্যাপ্রিও। বলেন, ‘মাইকেল জ্যাকসন ও উইকেন্ডের মিশ্রণ, কিংবা অ্যাল গ্রিনের সোল স্টাইলে ট্রাইব কল্ড কোলাব— এসব শুনতে দারুণ লাগে ঠিকই; তবে সেটা ওই ১৫ মিনিটের জন্যই। কিন্তু তারপরই সেগুলো ইন্টারনেটের ভিড়ে হারিয়ে যায়।’হলিউডে এখন এআই- কে কেন্দ্র করে উত্তেজনা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। সম্প্রতি পরিচালক গিলেরমো দেল তোরো ‘গোথাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চেই বলেছিলেন, ‘ফা***ক এআই।’ এছাড়াও এই নির্মাতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার জীবনে এআইয়ের কোনো জায়গা নেই। সিনেমায় এর ব্যবহার করার চেয়ে মরাই ভালো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD