শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে: শাকিব

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে গত বছরটি যেন নতুন করে শুরু করেছেন শাকিব খান। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন এই সুপারস্টার। কাজগুলো তাকে যেমন আলোচনায় রেখেছে। ক্যালেন্ডার পরিবর্তন হয়ে একটি বছর চলে গিয়ে আসে আরেকটি নতুন বছর। নতুন বছর ঘিরে শোবিজ তারকারাও থাকে খবরের শিরোনামে।নতুন বছর ঘিরে প্রত্যাশার শেষ নেই তারকাদের। কেউ সদ্য গত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না। আর কাজে ভিন্নতাও আনতে চান কেউ কেউ। তেমনই নতুন বছর নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।তিনি বলেন, গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। শাকিব আরও বলেন, সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD