শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আবারও ছেলে-মেয়েকে নিয়ে দিল্লি গেলেন কারিশমা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে ছেলে কিয়ান ও মেয়ে সামাইরাকে নিয়ে আবারও দিল্লিতে গেলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। রবিবার (২২ জুন) সকালেই তাদের কালিনা বিমানবন্দরে দেখা যায়। এদিনও কারিশমা ও তার দুই সন্তানের পরনে ছিল সাদা পোশাক। সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই কারিশমার সঙ্গে তার বিচ্ছেদ, সন্তানদের দায়িত্বসহ নানা বিষয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন বাবার থেকে দূরে থাকলেও ফুলের চাদরে মোড়া সঞ্জয়ের নিথর দেহ দেখে নিজেকে সামলাতে পারেনি ছেলে কিয়ান। সেই আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মা ও মাসির হাত ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কিয়ানকে। সেই সময় বোনপোকে আগলে রাখেন কারিনা। সঞ্জয়ের মৃত্যুর খবর পেয়েই সাইফ ও কারিনা ছুটে গিয়েছিলেন কারিশমার বাড়িতে এবং পরিবারের পাশে ছিলেন সর্বক্ষণ। ১৯ জুন নয়াদিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। সেদিনও দুই ছেলেমেয়েকে নিয়ে দিল্লিতে উপস্থিত হয়েছিলেন কারিশমা। এবার ২২ জুন দিল্লিতে আয়োজিত সঞ্জয়ের প্রার্থনা সভায়ও সপরিবারে যোগ দিলেন তিনি। এই অনুষ্ঠানে কারিশমার সঙ্গে ছিলেন তার বোন কারিনা কাপুর খান এবং ভগ্নিপতি সাইফ আলি খানও।প্রসঙ্গত, ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমা কাপুরের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। ২০১৩ বছর একসঙ্গে থাকার পর ২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন এই অভিনেত্রী। বিচ্ছেদের সময় দুজনেই একে অপরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিলেন। তবে পরবর্তীকালে সন্তানদের জন্য তাদের আবারও একসঙ্গে দেখা গেছে কয়েকবার। কারিশমাও কখনও সন্তানদের তাদের বাবার থেকে দূরে রাখেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD