বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

‘সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই’’

মাতৃভুমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জনপ্রিয় মডেল, অভিনেত্রী তাসনিয়া ফারিন। বিশেষ করে নেটিজেনদের কাছে বেশ পরিচিত। তাকে দেখা গেছে জনপ্রিয় বেশ কিছু সিরিজ এবং ওয়েব ফিল্মে। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।অবশ্যই জীবনে এটা একটা বড় পরিবর্তন। তবে পরিবর্তনটা উপভোগ করার সময় পাইনি। কারণ শুটিং ব্যস্ততা ছিল। তার মাঝে কিছুদিন সময় নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর আবার অস্ট্রেলিয়াতে চলে এসেছি। অর্থাৎ খুব বস্ততার মাঝে আনুষ্ঠানিকতা সেরেই আমি আর আমার স্বামী যে যার কাজে যোগ দিয়েছি।বিয়ের পর নিজেকে সময় না দিয়ে শুটিং নিয়ে ব্যস্ত। কাজ করছেন দেশের বাইরে। অভিজ্ঞতা কেমন?আসলে কাজকে তো গুরুত্ব দিতে হবে। তাই দেরি না করে কাজ শুরু করেছি। আর দেশের বাইরে কাজ করা বেশ আনন্দদায়ক এবং একই সঙ্গে খুব রিফ্রেশিং। আমি অস্ট্রেলিয়া এসেছি শিহাব শাহিনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে একটি ওয়েবফিল্মের শুটিং করতে। এটা আমার প্রথম অস্ট্রেলিয়া ভ্রমণ। এখানকার আবহাওয়া খুব সুন্দর। ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সেসব জায়গা ঘুরতে যাচ্ছি।ওয়েব ফিল্মটির সঙ্গে ব্যক্তিজীবনের মিল খুঁজে পান?‘কাছের মানুষ দূরে থুইয়া’র সঙ্গে আমার ব্যক্তিজীবনের মিল রয়েছে। তবে তা শুধু লং ডিসটেন্স রিলেশনশিপের ব্যাপারটায়। আমি আট বছর লং ডিসটেন্স রিলেশনশিপে ছিলাম। এমনকি বিয়ের পরও কাজের জন্য আমার স্বামী আর আমি একসঙ্গে থাকতে পারছি না। তাই ইমোশনের জায়গা থেকে আমি বেশি কানেক্ট করতে পেরেছি। নিজের অভিজ্ঞতা শিহাব (নির্মাতা) ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি। কিছু কিছু জায়গায় নিজের ইনপুট দিয়েছি। সব মিলিয়ে এ কাজের অভিজ্ঞতা আমার বাকি কাজের চেয়ে ভিন্ন। একদম অন্যরকম কিছু একটা আসতে যাচ্ছে দর্শকদের জন্য।কাজ এবং ব্যক্তিজীবন একসঙ্গে সামলাচ্ছেন কীভাবে?সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই হচ্ছে। কারণ শুটিংয়ের মাঝে বিরতি দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা, তার পরপরই অস্ট্রেলিয়ায় চলে আসা সবকিছুই অতিদ্রুত ঘটেছে। সেভাবে চিন্তা করলে একটুও আরাম করার সময় পাইনি। কিন্তু কাজের প্রতি ভালোবাসা আছে তাই এভাবে ব্যস্ত থাকতেও ভালো লাগে। কাজ নিয়ে আমার পরিবারের কখনোই কোনো সমস্যা ছিল না। এমনকি আমার স্বামীও বরাবরই আমার কাজের ব্যাপারে ভীষণ সহযোগিতাপূর্ণ মনোভাব রেখেছে। তাই সব কিছুতেই মনোযোগ দিতে পারি।এখন মূলত বেশ কয়েকটি ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত আছি। একটার শুটিং তো করছি। ঢাকা এসে মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলন’র কাজ শুরু করব। তারপর শিহাব ভাইয়েরই আরেকটা সিনেমা করার কথা রয়েছে। সেটার শিরোনাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। এ সিনেমায় বাবা হিসাবে আফজাল হোসেন ভাইকে পাচ্ছি আমি। এছাড়া আরও একটি সিনেমার কথা চলছে। তবে এসব সিনেমাগুলো ওটিটির জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD