শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

শাহরুখ খানের শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আহত অভিনেতা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে বলিউডে। এই ছবি নিয়ে নতুন নতুন তথ্য আসছে প্রকাশ্যে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার নতুন লুক শোরগোল ফেলেছে ভক্তদের মাঝে। অনেকে ধারণা করছেন, নতুন ছবিতে এমন লুকেই আসবেন শাহরুখ। দর্শকদের এমন উন্মাদনার মাঝে ছবিটি ঘিরে শোনা গেল এক দুঃসংবাদ।

ভারতীয় গণমাধ্যমের খবর, শাহরুখের ‘কিং’ সিনেমার সেটে স্টান্ট করার সময় আহত হয়েছেন রাঘব জুয়েল নামের এক অভিনেতা। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় চোট পেয়েছেন তিনি। অবস্থা এতই গুরুতর ছিল যে, দ্রুতই ডাক্তারকে ডেকে আনা হয় সেখানে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘কিং’ ছবিতে এক তুখড় অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে ‘স্টান্ট’ করতে হতো রাঘবকে। আর সেটা করতেই বাঁধে বিপত্তি। ফলে মারাত্মক যন্ত্রণায় কাতরাতে হয় রাঘব জুয়েলকে।পরে পায়ে চোট নিয়েই স্টান্ট করে সেটে সকলকে হতবাক করে দিয়েছেন রাঘব। এই অবশ্য প্রথম নয়। রাঘব বরাবরই কাজের প্রতি নিষ্ঠাবান। কাজ নিয়ে কতটা সিরিয়াস তিনি, সেটা ‘কিল’ সিনেমাতেই বুঝিয়ে দিয়েছেন। ‘কিং’-এর শুটেও তার মনের জোরের পরিচয় দিয়েছেন।শাহরুখের ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাঘব। এছাড়াও বহুল প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD