বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জীবনে শুধু গৌরি নন, প্রাক্তন স্ত্রী রিনা-কিরণকেও চান আমির

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

আমার মনে হয় রীনা-আমি বা কিরণ একসঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে না থাকলেও পরিবার হিসেবে থাকব ৷ ওরা আমার পরিবারের অটুট বন্ধন , জীবনের একটা অংশ ৷ যেটা কখনও বদলাবে না— সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে কথাগুলো বলছিলেন অভিনেতা আমির খান৷

আগামী ২০ জুন মুক্তি পেতে চলেছে ‘সিতারে জমিন পার’৷ তার আগে ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে নিয়ে প্রাণ খুলে কথা বললেন অভিনেতা ৷ যেখানে তিনি জানালেন, ৫৯ বছরে এসে গৌরির প্রেমে পড়ার কোনও পরিকল্পনা ছিল না ৷

তিনি জানতেন, এই বয়সে পার্টনার পাওয়া সহজ নয় ৷ কারণ মনের মিল না হলে বাকি জীবন পথ চলা মুশকিল ৷

এর আগে আমিরের একটি ভিডিও ভাইরাল হয় ৷ যেখানে তিনি বলেছিলেন, আর কখনও বিয়ে করবেন না ৷ কিন্তু কিছু মাস আগেই সর্বসমক্ষে গৌরির সঙ্গে সম্পর্কের কথা জানান অভিনেতা৷

গৌরি প্রসঙ্গে আমির বলেন, ‘আমার তখন থেরাপি শুরু হয়ে গিয়েছিল ৷ আমি নিজেকে বেটার রাখার চেষ্টায় ছিলাম ৷ নিজেকে ভালোবাসার ওপর ফোকাস দিচ্ছিলাম ৷ বন্ধুদের বলতাম, রিনা ও কিরণের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল ৷ আমরা এখনও খুব ভালো বন্ধু৷ আমাদের একে অপরের প্রতি সম্মান আজও রয়েছে ৷ ফলে আমার মনে হচ্ছিল, আর কারোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হওয়া সম্ভব নয় ৷ দু-তিন বছর আগেও আমার সেটা মনে হচ্ছিল ৷’

আমিরের কথায়, ‘কিন্তু যখন গৌরির সঙ্গে দেখা হলো তখন আমাদের মাঝে বন্ধুত্ব তৈরি হলো ৷ আমি প্ল্যান করিনি ৷ কারণ ছেলে-মেয়ে, শিবলিং নিয়ে খুশিই ছিলাম ৷ মনে হয়নি আমার কোনও পার্টনারের দরকার আছে। কারণ কিরণ-রিনা (প্রাক্তন স্ত্রী) আমি আজও পানি ফাউন্ডেশনে একসঙ্গে কাজ করি ৷ রোজ আমরা একসঙ্গে বসে আলাপ আলোচনা করি ৷ পরিবার হিসাবে এক উষ্ণতা রয়েছে আমাদের মাঝে ৷’

অভিনেতা আরও বলেন, ‘আমার মনে হয়, রীনা-আমি বা কিরণ একসঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে না থাকলে পরিবার হিসেবে থাকব ৷ ওরা আমার পরিবারের অটুট বন্ধন ৷ আমার জীবনের একটা অংশ ৷ সেটা আর যাই কিছু হয়ে যাক না কেন, রিনা-কিরণের সঙ্গে আমার সম্পর্কের যে উষ্ণতা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে তা কখনও বদলাবে না ৷’

এই পটকাস্টেই জীবনের বড় ভুল প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিনার সঙ্গে বিয়ের কথা উল্লেখ করেন অভিনেতা ৷ তিনি জানান, জীবনে অনেক ভুল করেছেন ৷ অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন ৷ কিন্তু ভুল করেছেন বলেই ঠিকটা শিখেছেন ৷

আমিরের কথায়, ‘আমি আর রিনা খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ আমার বয়স তখন ২১ আর রিনার ছিল ১৯৷ আমাদের ১৮ এপ্রিল বিয়ে হয় ৷ মাত্র ৪ মাসের পরিচয় ছিল ৷ ওই চার মাসের মধ্যেও আমরা একে অপরের সঙ্গে খুব কম সময় কাটিয়েছিলাম ৷ আমাদের মনে একে অপরকে নিয়ে ভীষণ ভালোবাসা ছিল ৷ যে কারণে আমরা বিয়েও করলাম ৷ তবে বয়স আন্দাজে বিয়েটা খুব দ্রুত হয়ে গিয়েছিল। যে কারণেই হয়তো আজকে এখানে কথাগুলো বলার মতো পরিস্থিতি হয়েছে। তবে মানুষ ভুলে থেকেই শিখে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD