শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

মুক্তির ২৬তম দিনে আয়ের রেকর্ড গড়ল ‘জংলি’

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

সিয়াম আহমেদের জংলি সিনেমা ঈদে মুক্তির প্রথমদিনে প্রেক্ষাগৃহে আয় করেছিল সাড়ে ৬ লাখ টাকা। সময়ের সঙ্গে সঙ্গে সেই আয়ের পরিমাণ কেবলই ছাড়িয়ে গেছে ছবিটি।

এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে, পাশাপাশি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সিয়াম শুরু থেকেই বলেছেন, ‘জংলি’ লম্বা রেসের ঘোড়া। এই সিনেমা দেখতে সামনের দিনেও প্রেক্ষাগৃহে দর্শকের ঢল থাকবে।

তার কথাই যেন সত্যি হচ্ছে। সিনেমা মুক্তির ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও জংলির আয় বেড়েই চলেছে। শুধু বেড়েই চলেছে, এমনটা বললেও ভুল হবে। রীতিমতো প্রতিদিন আগেরদিনের রেকর্ডগুলোও ভেঙে ফেলছে।

সিনেমার পরিচালক এম রাহিম জানিয়েছিলেন, মুক্তির ১৬ দিনে জংলি ২ কোটি ৬ লাখ টাকা আয় করেছে।

সেখানে ২৬তম দিনে এসে একদিনেই জংলির গ্রস কালেকশন হয়েছে ৩৫ লাখ ১১ হাজার টাকা। যেটা জংলি সিনেমা মুক্তির পর একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

ধারণা করা হচ্ছে, এরই মধ্যে জংলির টোটাল গ্রস কালেকশন ৩ কোটি ছাড়িয়ে গেছে। সামনের দিনে যেই অংকের পরিমাণটা আরও বড় হতে পারে।

জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে সিয়ামকে সেই চিরায়ত ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। পর্দায় এবার তিনি পাশের বাড়ির ছেলে নন; বরং বখে যাওয়া এক জংলি। পর্দায় তিনি সত্যিই জংলি হয়ে উঠেছিলেন।

এ সিনেমাতে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট নৈঋতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা। অত:পর সিয়াম সত্যিই সত্যিই তার বাবা হয়ে উঠেন।

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের এই ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD