শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

হঠাৎ ফেসবুক লাইভে এসে যে বার্তা দিলেন হৃদয় খান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। পাশাপাশি ফেসবুক লাইভে ভক্তদের সুখবর দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে আসেন হৃদয়। মাত্র ৪৮ সেকেন্ডের ভিডিওতে প্রথমে তিনি বলেন, শুভ নববর্ষ সবাইকে। এরপর লাইভে আসার কারণ জানিয়ে বলেন, আমার লাইভে আসার কারণ দুটি। একটি হলো আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে। আর দ্বিতীয়টি হলো আমার গানের কনসার্ট।সুখবর জানিয়ে এ সংগীতশিল্পী বলেন, আজ বিকেল ৫টা থেকে ৬টা আমি লাইভ কনসার্টে পারফর্ম করবো। ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে হবে কনসার্টটি।বিশেষ বার্তা দিয়ে হৃদয় বলেন, যারা যারা আমার লাইভটি দেখছেন তাদের বলবো, সবাই সাবধানে থাকবেন। শোনা যাচ্ছে, রাস্তাঘাটে অনেকেই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন, অনেকে অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছেন। এসব থেকে বিরত থাকবেন সবাই। সবশেষে তিনি বলেন, কনসার্টে অনেক গান হবে, আড্ডা হবে। আশা করি, সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD