বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

কুমিল্লার বুড়িচংয়ে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে মো. জামশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।বুধবার (২ এপ্রিল) দুপুরে বুড়িচং উপজেলা সদরের আগানগর এলাকায় একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।নিহত জামশেদ উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের রহমত আলীর ছেলে। তিনি ওই গ্যারেজের মালিক ছিলেন।আহত ব্যক্তিরা হলেন— খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল সোবহনের ছেলে মো. মহসিন (৩৮), নোয়াপাড়া গ্রামের রাব্বান ভূইয়ার ছেলে মো. শাহ আলম (৪০)।স্থানীয়রা জানান, জামশেদ আলম গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য হাওয়ার মেশিনে হাওয়া লোড করছিলেন। এ সময় হাওয়া মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটি উড়ে যায়। এতে দোকানে থাকা জামশেদ আলম, মহসিন ও শাহ আলম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওয়া মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD