শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

এতিমখানায় ইফতার নিয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর-ঢুলিভিটা আঞ্চলিক সড়কের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শরিফুল ধামরাই সদর ইউনিয়নের কাকরাইন এলাকার হালুয়াপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে। তিনি রাঙামাটিতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।নিহতের স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যায় শরিফুল নিজ বাসা থেকে এতিমখানায় ইফতার দেওয়ার জন্য মোটরসাইকেলে করে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার উদ্দেশে রওনা হন। পথে ডেমরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাটিবাহী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই সেনা সদস্যের মৃত্যু হয়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD