বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পটুয়াখালীতে রাতভর ডাকাত আতঙ্ক, এলাকাবাসীর পাহারা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

পটুয়াখালীতে রাতভর ডাকাত আতঙ্কে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করেছেন স্থানীয়রা। এছাড়া রাতভর লাঠিসোঁটা হাতে পাহারা দিয়েছেন তারা।মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার মাদারবুনিয়া, মরিচবুনিয়া, আউলিয়াপুর, কালিকাপুর এবং জৈনকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পৌর শহরের স্বাধীনতা সড়ক, কলাতলা, হাউজিং মাঠ, বাধঘাট, দুই নম্বর বাধঘাটসহ বিভিন্ন এলাকার মাইকে ডাকাত আতঙ্কে স্থানীয়রা সবাইকে সতর্ক করার ঘোষণা দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির গুঞ্জন শোনা যাচ্ছিল। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় যোগ দেন এলাকাবাসী। এসময় এলাকাবাসীর হাতে লাঠিসোঁটা, লোহার রড ও পাইপ দেখা গেছে। এদিকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পরার পর পরই শহরের বিভিন্ন সড়কের পুলিশের অতিরিক্ত টহল দেখা গেছে। এছাড়াও জনসাধারণের আতঙ্ক কমাতে জেলা পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে।মুচিরপুল এলাকার বাসিন্দা মো. সোহান বলেন, গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় চুরির ঘটনা ঘটছে। তাই ডাকাতির আতঙ্কে আমরা সবাই মিলে পাহারায় নেমেছি। এলাকায় পুলিশের টহল বাড়ানো দরকার।স্বাধীনতা সড়কের বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, আমরা আতঙ্কে আছি, তবে এখন পর্যন্ত কোনো ডাকাত ধরা পড়েনি। পুলিশ যদি আগের মতো নিয়মিত টহল দেয়, তাহলে আমরা কিছুটা স্বস্তি পাব।এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইমতিয়াজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, এটা মূলত গুজব যা মরিচবুনিয়া, মাদারবুনিয়া থেকে শুরু হয়ে এখন পুরো উপজেলায় ছড়িয়ে পরেছে। আমাদের সকল ইউনিট মাঠে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD