শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

আর দেখা যাবে না রাহাকে, বড় সিদ্ধান্ত আলিয়ার

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

তারকা সন্তানদের নিয়ে সবসময়ই ভক্তদের আগ্রহের পরিমাণ একটু বেশিই থাকে। বিষয়টি বলিউড হলে, তখন পাপারাজ্জিতের ক্যামেরাও তাড়া করে বেড়ায় স্টারকিডদের। কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, সেসব খবর বের করার চেষ্টায় যেন ব্যস্ত থাকেন।যে কারণে বর্তমান সময়ে অনেক তারকাই সন্তান জন্মের পরেই একপ্রকার নিষেধাজ্ঞা দিয়ে রাখেন। যেন কোনোভাবেই সন্তানের ছবি না তোলা হয়, বা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করা হয়। এবার সে পথেই হাঁটলেন অভিনেত্রী আলিয়া ভাট। এতদিন মেয়ে রাহাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। রণবীর কাপুরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তবুও তিনি মেয়েকে কোলে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় একের পর এক পোজ দিয়েছেন।তবে শনিবার সকালেই নাকি বড় সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। নিজের ভেরিফায়েড পেজ থেকে মুছে দিয়েছেন মেয়ে রাহার সব ছবি। জন্মদিনের ছবি থেকে বিদেশ ভ্রমণ, কোথাও কোনো ছবি নেই। তড়িঘড়ি কেন এই সিদ্ধান্ত? তবে কি বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথ অনুসরণ করছেন দু’জনে? মেয়েকে আর কোনওদিন আনবেন না ক্যামেরার সামনে?একাধিক সূত্রের দাবি, কিছুদিন আগেই পাপারাজ্জিদের মুখোমুখি হন আলিয়া। ক্যামেরা অফ করতে বলে তাদের কাছে অনুরোধ করেন, মেয়ের যেন আর ছবি না তোলা হয়। এখানেই শেষ নয়, সম্প্রতি রণবীরের ভাগ্নি সামাইরা ভীষণ ট্রোলড হয়। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল সে। সঙ্গে ছিল ঠাকুমা নিতু কাপুর। এক ভাইরাল ভিডিওতে অনেকেই দাবি করেন, ঠাকুমার প্রতি খারাপ ব্যবহার করেছে সামাইরা। অভিযোগ ওঠে ধাক্কা দেওয়ার। যদিও নিতুর মেয়ে রিদ্ধিমা দাবি করেন, তার মেয়ে নির্দোষ। কোনও খারাপ ব্যবহার সে করেনি। শোনা যাচ্ছে রাহাও যেন ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার নীতিপুলিশির শিকার না হন, সে কারণেই এই সিদ্ধান্ত আলিয়ার। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি দিতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে আলিয়ার কর্মকাণ্ডে বিষয়টি এরই মধ্যে স্পষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD