শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

ভক্তদের সুখবর দিলেন হিনা খান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি তিনি। একাধিক পোস্টে হিনা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা থাকলেও তিনি কাজ চালিয়ে যাবেন, কাজ তার মন ভালো রাখে। ক্যানসারের চিকিৎসা চলছে হিনার, কেমো নেওয়ার অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন। এসবের মধ্যে এবার হিনা ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবর দিলেন। তিনি জানান, এবার ‘বিগবস ১৮’-তে তাকে দেখা যাবে। ‘বিগবস ১১’-তে নজর কেড়েছিলেন হিনা। সেসময় একটুর জন্য জয়ী হতে পারেননি তিনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্দে। তবে দ্বিতীয় স্থানে থাকলেও প্রচারের আলোয় হিনাকেই বেশি দেখা গিয়েছিল। আবারও সেই ‘বিগবস’-এ দেখা যাবে অভিনেত্রী। তবে ‘বিগবস’-এর অন্দরমহলে তিনি যাচ্ছেন না। সপ্তাহান্তে ‘উইকেন্ড কাভার’ এপিসোডেই তাকে দেখা যাবে। সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে হিনাকে। সেই মঞ্চ থেকেই ‘বিগবস’-এর ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন অভিনেত্রী। সহজেই অনুমান করা যায়, নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনা জানিয়েছিলেন, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা।  জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তদের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে জানান অভিনেত্রী। হিনা লিখেছিলেন, ‘অনেক ক্যানসার আক্রান্ত মানুষের সঙ্গে গত কয়েকদিনে কথা হয়েছে। কারও অবস্থা আমার থেকে ভালো। কারও অবস্থা আমার থেকেও খারাপ। কিন্তু যেভাবে তারা এই রোগের সঙ্গে লড়াই করছেন, তাই আমার কাছে অনুপ্রেরণা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD