শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

শিহাব শাহীনের পরিচালনায় নতুন সিনেমায় আফরান নিশো

মাতৃভূমি সংবাদ

বিনোদন ডেস্ক

রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে গত বছরের জুন মাসে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে। প্রচারকালেই তুমুল প্রতিযোগিতার আভাস দেয় সুড়ঙ্গ। শেষ পর্যন্ত প্রিয়তমার সঙ্গে পেরে না উঠলেও দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। প্রশংসিত হয়েছিল নিশোর অভিনয়। স্বাভাবিকভাবেই ভক্তরা আশা করেছিলেন, এবার নিয়মিত সিনেমায় পাওয়া যাবে এ অভিনেতাকে।  তবে নিশো মাঝে বিরতি নিয়েছেন এক বছরের বেশি সময়। এর মধ্যে জানিয়েছেন, নতুন সিনেমার জন্য প্রয়োজনীয় সময়, প্রস্তুতি সেরে তবেই শুটিংয়ে নামতে চান তিনি। অপেক্ষার প্রহর শেষে ভক্তদের সুখবর নিয়ে এসেছেন অভিনেতা। এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানির ঈদে। চলতি বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো।নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি। যেটি পরিচালনা করবেন নির্মাতা শিহাব শাহীন। তবে সিনেমার নাম এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহখানেক পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি। অভিনেতা আফরান নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনই আমি কিছু বলতে চাইছি না। সপ্তাহখানেকের মধ্যে টিম থেকে ঘোষণা দেওয়া হবে। তখনই জানানো হবে সব। শুটিং শুরু হবে নভেম্বর বা ডিসেম্বরে।’ নিজের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এবার তিনি হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমায়। নিশোরও দ্বিতীয় সিনেমা। দু’জনই নিজেদের প্রথম সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা নিশ্চিত।  ২০০১ সাল থেকে টিভি পর্দায় কাজ করা শিহাব শাহীনের বহু নির্মাণ ছোট পর্দার পাশাপাশি ওটিটিতেও প্রশংসিত হয়েছে। জানা গেছে, কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ও তার দল। যেকোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। তবে সিনেমাটি নিয়ে তাদের কিছু পরিকল্পনা আছে জানিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।’  জানা গেছে, এ বছর সিনেমার শুটিং শুরু হবে। শুটিং শেষ করেই পোস্ট-প্রোডাকশনের কাজে নেমে পড়বেন নির্মাতা ও তার দল। কারণ, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD