বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

দ্বিতীয়বার মা হওয়ার আগে অক্ষয়কে যে শর্ত দেন টুইঙ্কেল

মাতৃভূমি সংবাদ

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম চর্চিত জুটি অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার রাজেশ খান্না এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল। নিজেও জনপ্রিয় অভিনেত্রী। জন্ম থেকেই ফিল্মি দুনিয়ার সঙ্গে পরিচয় তার। যে কারণে সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, ‘টুইঙ্কেলের সঙ্গে আমার বিয়ে হবে স্বপ্নেও ভাবিনি।’ এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। কিন্তু এর মাঝেই উঠে এসেছে টুইঙ্কেল খান্নার পুরোনো একটি বক্তব্য। যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ওই সাক্ষাৎকারে টুইঙ্কেলকে বলতে শোনা যায়, দ্বিতীয় সন্তান জন্মের আগে‌ অক্ষয়কে নাকি শর্ত দিয়েছিলেন তিনি। টুইঙ্কেলের কথায়, অক্ষয় এবং আমি দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করছিলাম। কিন্তু তখন অক্ষয়ের অভিনীত ছবিগুলো দর্শকের পছন্দ হলেও আমার হচ্ছিল না। তাই ওকে বলি, ভালো ছবি, সংবেদনশীল ছবি না করলে আমি দ্বিতীয়বার মা হবো না। এরপর ২০১২ সালে নিতারার জন্ম হয়। আমার কথা রাখতে ততক্ষণে অক্ষয় ‘ও মাই গড’ ছবিটি করে ফেলেছে। সম্প্রতি অক্ষয় তার নতুন ছবি ‘ভূত বাংলা’র ঘোষণা করেছেন। ‘ভুল ভুলাইয়া’ মুক্তির প্রায় ১৪ বছর পর আবার প্রিয়দর্শনের সঙ্গে ছবি করতে চলেছেন তিনি। সিনেমার গল্প হরর কমেডি ঘরানার। তবে কালো জাদু এবং কুসংস্কারের বিরুদ্ধে ছবিটি বার্তা দেবে বলে দাবি করেছেন নির্মাতারা। চলতি বছরের শেষে ছবিটির শুটিং শুরু হতে পারে বলে খবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD