মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

অঙ্কিতার শাশুড়ির অভিযোগে যা বললেন সালমান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

২০২১ সালে ভিকি জৈনকে বিয়ে করেছিলেন টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। এরপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই তাল কাটল ‘বিগ বস্’-এর ঘরে ঢুকে। সেখানে একে অপরের সঙ্গে ঝগড়া তো রয়েছেই, অন্যান্য প্রতিযোগীদের সামনে পরস্পরকে অপমান করতেও ছাড়েননি ভিকি ও অঙ্কিতা। তাদের বিবাহবিচ্ছেদের কথা উঠেছে বিভিন্ন সময়।ছেলে-বউমার এমন অশান্তি দেখে ‘বিগ বস্’-এর ঘরে পা রাখেন অঙ্কিতার শাশুড়ি। নিজের ছেলের প্রতি অঙ্কিতার আচরণ মোটেই হালকাভাবে নেননি তিনি। বরং পুত্রবধূ অঙ্কিতাকেই বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অঙ্কিতার সঙ্গে ছেলের বিয়েতে মত ছিল না ভিকির পরিবারের। এমনকি, অভিনেত্রীর শাশুড়ি ‘বিগ বস্’-এর ঘর থেকে বেরোতেই অভিনেত্রী পুত্রবধূর খরচ নিয়ে কথা বলেন। এ বার ভিকির মাকে পাল্টা জবাব দিলেন সালমান খান।অঙ্কিতার অভিযোগ, তার স্বামী তাকে সময় দিচ্ছেন না। সকলের জন্য সময় থাকলেও তাকে পাত্তা দিচ্ছেন না স্বামী। দিন কয়েক আগে এই নিয়ে ভিকিকে লাথি দেখান অঙ্কিতা। এর পর অঙ্কিতাকে নিয়ে একের পর এক মন্তব্য করেছেন অভিনেত্রীর শাশুড়ি রঞ্জনা জৈন। এ বার অঙ্কিতাকে নিয়ে করা তার শাশুড়ির মন্তব্যের জবাব ফিরিয়ে দিলেন সালমান। এই সপ্তাহের ‘উইকেন্ড কা ভার’ পর্বে এসেছিলেন ভিকির বউদি ও অঙ্কিতার মাসহ অন্য প্রতিযোগীদের বাড়ির সদস্যেরা। ভিকির বউদির সামনেই প্রসঙ্গ তুলে সালমান বলেন, ভিকির মা অঙ্কিতার খরচ নিয়ে কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় এটা ভিকির দায়িত্ব ওর যাবতীয় খরচ বহন করা। ওকে খুশি রাখা, ওর ভালো-মন্দ সবকিছুর। ভিকি যদি না করে, তা হলে কে করবে?এখানেই থেমে যাননি সালমান। শেষে বলেন, অঙ্কিতার থেকে বেশি নাটক তো মনে হয় অঙ্কিতার শাশুড়ি করছেন বলেই আমার মনে হচ্ছে।এর পর অবশ্য বার বার স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন অঙ্কিতা। তবে শেষেমেশ অঙ্কিতা-ভিকি দাম্পত্যের ভবিষ্যৎ কী তা বলা কঠিন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD