বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় ভাঙচুর, রক্ষা পেলেন শাকিব

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ভারতের আসামের পশ্চিম খাগড়াবাড়িতে গতকাল (২৮ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। তবে অনুষ্ঠান দেরি হওয়ায় স্থানীয়রা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে এই আয়োজন, ভেঙে ফেলা হয়েছে মঞ্চ ও শতাধিক চেয়ার।জানা গেছে, আয়োজকদের অনিয়ম ও অসততার জের ধরে শাকিব খান আসামে থেকেও অনুষ্ঠানস্থলে যেতে বিলম্ব করেছেন। ফলে এক হাজার রুপি দিয়ে টিকিট কেটে দর্শকরা নায়ককে দেখতে না পেয়ে ক্ষেপে গিয়ে পুরো আয়োজনটি পণ্ড করে দিয়েছেন। এ ঘটনার সময় শাকিব খান ও ইধিকা পাল অনুষ্ঠানস্থলে না থাকায় বেঁচে গেছেন দর্শক আক্রমণ থেকে।এদিন রাত ৮টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সেটি ১১ টা বাজেও শুরু হয়নি। ফলে উত্তেজিত দর্শকেরা হামলা চালাতে থাকেন মঞ্চে। ভাংচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।শাকিব খান ও ইধিকা সেসময় মঞ্চে থেকে দূরেই ছিলেন। ফলে কোনো ধরণের ক্ষতির মুখে পড়েননি দেশের সিনেমার সবচেয়ে বড় এই তারকা।শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম জানিয়েছে,  অনুষ্ঠানের উত্তপ্ত পরিস্থিতির সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি। আয়োজকদের গাফলতিতেই এমনটা হয়েছে বলে দাবি করেছেন অনেকে। এদিকে এ ঘটনার পর আজ (২৯ ডিসেম্বর) ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণের একটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল শাকিব খানের। কিন্তু প্রথম ঘটনার রেশ ধরে পরের অনুষ্ঠানটিও বাতিল করেছেন এই নায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD